বাংলা জোকস

চরম কিছু বাংলা জোকস


১৯৭০ সাল ! ! ! বর ভাবতোঃ- যৌতুক হিসেবে যদি রেডিও পাওয়া যেত! ১৯৮০ সাল ! ! ! যৌতুক হিসেবে যদি সাইকেল পাওয়া যেত ! ১৯৯০ সাল ! ! ! যৌতুক হিসেবে যদি মোটর সাইকেল পাওয়া যেত ! ২০০০ সাল ! ! ! যৌতুক হিসেবে যদি কার পাওয়া যেত! ২০১৩ সাল ! ! ! শুধু বিনা বয়ফ্রেন্ডের একটা বউ পাইলেই চলে আর কিছু চায় না 

……………………………………………………………….. শিক্ষকঃ মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশ বৃদ্ধি রোধ করতে হবে। ছাত্র:হা হা হা হি হি হি হ শিক্ষক: হাসির কি হলো? ” ” ” ” ” ” ” ” ” ছাত্র: স্যার এতো ছোট বেলুন বানাবেন ক্যামনে!!! 

…………………………………………………………………. এক স্বামীর তার স্ত্রীকে পেটানোর ইচ্ছা হয়েছে, কিন্তু স্ত্রীর কোন দোষ পাচ্ছে না। সে অনেক ভেবেও স্ত্রীর কোন দোষ পায় না। হঠাৎ স্বামী বাইরে থেকে এসে দেখে বাড়ির উঠানে একটি কুকুর শুয়ে আছে। সে এটা দেখে আর দেরি না করে দ্রুত ঘরে ঢুকে স্ত্রীকে পেটাতে থাকে। স্ত্রীঃ (কাঁদো কণ্ঠে) আমারে মারতাছ ক্যান? আমি কি করছি? স্বামীঃ ঐ হারামজাদি বাইরে এতক্ষণ ধইরা কুত্তা শুইয়া রইছে তুই বালিশ দেস নাই ক্যান? 

…………………………………………………………   করিম একদিন বলছেন তাঁর বন্ধুকে—জানিস, বউয়ের সঙ্গে ঝগড়া হলে আমি কী করি? বন্ধু: কী করিস? করিম : আমাদের বিয়ের ভিডিও দেখি। বন্ধু: কেন? করিম : কারণ, আমি ভিডিওটা ‘রিওয়াইন্ড’ মুডে দেখি। সবকিছু উল্টো হতে থাকে। আমার স্ত্রী হাত থেকে আংটি খুলে ফেলে, আমাকে রেখে গাড়িতে উঠে চলে যায়। 

দেখতে বড় ভালো লাগে! …………………………………………………………….   মেয়েঃ লাঞ্চ করেছো সোনা? ছেলেঃ লাঞ্চ করেছো সোনা? . . মেয়েঃ ওই, আমি আগে তোমাকে জিজ্ঞেস করেছি!! ছেলেঃ ওই, আমি আগে তোমাকে জিজ্ঞেস করেছি!! . . মেয়েঃ ধুর ছাতা মাথা! তুমি কি আমাকে কপি করতেছো? ছেলেঃ ধুর ছাতা মাথা! তুমি কি আমাকে কপি করতেছো? . . . মেয়েঃ আমার মেজাজ খারাপ কইরো না বলে দিলাম!! ছেলেঃ আমার মেজাজ খারাপ কইরো না বলে দিলাম!! . . . মেয়েঃ ওকে, চলো শপিং করতে যাই। . . . . ছেলেঃ আমি লাঞ্চ করেছি !…!! …………………………………………………………………..

   স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া। মুখ দেখা, কথা বন্ধ। রাতে শুতে যাওয়ার সময় স্বামীর মনে পড়ল পরের দিন ভোরবেলা ফ্লাইট । এদিকে স্বামী বেচারা সকালে উঠতে পারে না। সাত-পাঁচ ভেবে সে একটি কাগজে লিখল ” কাল সকাল চারটার সময় ডেকে দিও।” কাগজটা স্ত্রীর বালিশের কোণায় চাপা দিয়ে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সাড়ে আটটার সময় স্বামীর ঘুম ভাংল। সময় দেখে তার তো চক্ষু চড়কগাছ। রেগেমেগে চিৎকার করে স্ত্রীকে ডাকতে গিয়ে তার নজরে পড়ল বালিশের পাশে একটা চিরকুট। খুলে দেখল লেখা আছে ” চারটে বেজে গেছে, উঠে পড়ো।” ……………………………………………………………….. 


মশার বাচ্চা প্রথম বার উড়তে শিখছে। যখন উড়া শেষে ফিরে এলো… তখন মশার বাবা জিজ্ঞেস করলো???? . . . . বাবাঃ- কি বেটা উড়তে কেমন লাগে? . . . . . . . . . . . . . মশার বাচ্চাঃ- খুব মজা পাইছি বাবা। যেখানেই গেছি লোক শুধু হাতে তালি দিছে। - 

No comments:

Post a Comment