রসিকতা

রসিকতা-01

বল্টু এক অফিসের ম্যানেজার
পদে চাকরি পেল।
তো, বল্টু চাকরিতে জয়েন করার পরই
কর্মচারীরা সময়মতো অফিসে আসা শূরু
করল।
কেউ লেট করেনা।
তাই দেখে অফিসের এম.ডি. একদিন
বল্টুকে বললঃ ঘটনা কি? আগে তো কেউ
সময়মতো অফিসে আসতোনা।
আপনাকে ম্যানেজার করার পর থেকেই
সবাই টাইমের
আগেই চলে আসে!
আপনি কি জাদু জানেন নাকি ??
বল্টুঃ না স্যার, জাদু-টাদু কিছুনা।
আমি অফিস থেকে একটা চেয়ার
সরিয়ে ফেলেছি।
যে সবার পরে আসবে, তাকে দাঁড়িয়ে কাজ
করতে হবে !!
তাই সবাই টাইমের আগেই চলে আসে !!!

রসিকতা-02


একটা ভাঙ্গাচোড়া গাড়ির নিলাম হচ্ছে…
-১০ লাখ!
-২০ লাখ!
-৩০ লাখ!
এক লোক এই গাড়ির
ভাঙ্গাচোরা অবস্থা দেখে পাশে দাঁড়ানোআরেক লোককে বলল, “ভাই এই ভাঙ্গাগাড়ির এত দাম
কেন”?
লোকটি উত্তর দিল, “এই গাড়ীর
একটি বিশেষত্ব আছে।
এই পর্যন্ত এই গাড়িটার প্রায় ৫০ বার এক্সিডেন্ট
হয়েছে এবং প্রতিবারই শুধু মালিকের বউ
মারা গেছে….স্বামী কোনদিন মরে নাই।”

রসিকতা-03


মালিকঃ আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিলো,
সেগুলো কে কিনলো??
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ গত বছরের পাঁচ কেজি আটা?
কর্মচারীঃ লিয়াকত সাহেব।
মালিকঃ আর ঐ মেয়াদ শেষ হয়ে যাওয়া সেমাইগুলো?
কর্মচারীঃ লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন।
এমন সময় মালিকের মুখ কালো হয়ে গেল।কপাল
দিয়ে ঘাম ছুটতে লাগলো।
কর্মচারী ভয় পেয়ে জিজ্ঞাস করল-
হুজুর আপনার কি শরীর খারাপ লাগছে?
মালিকঃ না, লিয়াকত সাহেবের বাসায় আজ
আমার সপরিবারে দাওয়াত আছে।

রসিকতা-04

এক বাংলাদেশী লোক সুইস ব্যাঙ্কে প্রতিদিন হাজার হাজার ডলার জমা দেয়…
ম্যানেজারের একদিন সন্দেহ হল, ভদ্রলোককে ডেকে পাঠালেন…
ম্যানেজারঃ- আপনি প্রতিদিন এত টাকা জমা করেন, আপনার আয়ের উত্স
কী?
লোকটিঃ- ভাই আমি একজন জুয়াড়ী, আমি বাজী ধরে টাকা রোজগার করি …
ম্যানেজারঃ- কী বলেন! বাজী ধরে এত টাকা… এ অসম্ভব!
নিশ্চই আপনার কোনো দুই নম্বরী ব্যবসা আছে…
লোকটিঃ- নারে ভাই আমি সত্য বলছি।
আচ্ছা চলেন আপনার সাথেই একটা বাজী হয়ে যাক…
ম্যানেজারঃ- কী বাজী…??!!!
লোকটিঃ- এক সপ্তাহ পরে আমি যখন আসব তখন আপনার একটা বিচী থাকবে আরেকটা নাই, ১০,০০০ ডলার বাজী… ম্যানেজার
একটু ভয় পেলো, কী জানি জুয়াড়ী মানুষ, রাস্তায় বের হলে যদি বিচী কেটে নেয়…:p :p
তারপর কী একটু ভেবে সে রাজী হল…
লোকটি চলে যাবার পর ম্যানেজার তার সিকিউরিটি ডাবল করল, বাসায় ফোন করে বলল এক সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, বাসায় ফিরবে না…
এক সপ্তাহ সে ব্যাংকেই কাটিয়ে দিলো… এক সপ্তাহ পর …
সেই লোকটি এল,সাথে এক চীনা ভদ্রলোক, ম্যানেজার পকেটে হাত ঢুকিয়ে একবার দেখে নিলো…নাহ ঠিক আছে…. তখন লোকটি বলল…..
লোকটিঃ- সব ঠিক আছে?
ম্যানেজারঃ- হ্যা দুইটাই তো আছে…
লোকটিঃ- আচ্ছা (চীনা লোককে দেখিয়ে)
ইনি পরীক্ষা করে দেখবেন…
আপনারা দুজন বাথরুমে যান…বাথরুমে গিয়ে চীনা লোক
ম্যানেজারের বিচী ধরে পরীক্ষা করে ফিরে এসে জানালো দুইটা বিচী আছে…
তো সেই লোক মানেজারকে ১০,০০০ ডলারদিয়ে বিদায় হল । আধা ঘন্টা পর সেই জোয়াড়ি লোকটি ১০,০০০ ডলার জমা দিতে এলো…!!
ম্যানেজার তখন অবাক হয়ে তাকে ডেকে বললেন……..
ম্যানেজারঃ- কী ব্যপার আপনি না এইমাত্র আমার
কাছে বাজীতে হারলেন…?!!
লোকটিঃ- হুম তা ঠিক আছে, কিন্তু আমি ঐ চীনা ভদ্রলোকের
সাথে বাজী ধরেছিলাম যে….
সুইস ব্যাঙ্কের ম্যানেজারের
বিচী হাতানোর ব্যবস্থা করে দিব
রসিকতা-05
ছোট্ট বাবুকে প্রশ্ন করলেন মিস, ‘ছোট্ট বাবু, বলো তো দেখি, তোমার বাড়ির পাশের পুকুরে তিনটা হাঁস ভাসছে। যদি তুমি একটাকে শটগান দিয়ে গুলি করো, কয়টা থাকবে?’
বাবু খানিকটা ভেবে বললো, ‘উমম, তাহলে গুলির শব্দ শুনে সব উড়ে চলে যাবে, একটাও থাকবে না।’
মিস হেসে বললেন, ‘উঁহু, ছোট্ট বাবু, তিনটার মধ্যে একটাকে গুলি করলে বাকি থাকবে দুটো। কিন্তু তোমার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে।’
বাবু মুচকি হেসে বললো, ‘তাহলে মিস, আমি একটা প্রশ্ন করি। বলুন তো, আইসক্রীম পার্লার থেকে তিন মহিলা বের হয়েছে কোওন আইসক্রীম কিনে। একজন আইসক্রীম কামড়ে খাচ্ছে, একজন চেটে খাচ্ছে, আরেকজন চুষে খাচ্ছে। এদের মধ্যে কে বিবাহিত?’
মিস খানিকটা ভেবে বললেন, ‘ইয়ে, মানে বাবু, আমার মনে হয় শেষের জন।’
বাবু বললো, ‘উঁহু মিস, এদের মধ্যে যার হাতে বিয়ের আঙটি আছে, সে-ই বিবাহিত, কিন্তু আপনার চিন্তাধারা আমার পছন্দ হয়েছে ।

রসিকতা-06

একটি আন্তর্মহাদেশীয় ট্রেনে এক ব্যক্তি আর এক মহিলা একই কম্পার্টমেন্টে শোওয়ার জায়গা পেয়েছেন। প্রথমে কিছুক্ষণ উসখুস করলেও দুজনেই খুব ক্লান্ত থাকায় অল্পক্ষণের মধ্যেই তারা ঘুমিয়ে পড়লেন। ভদ্রলোক উপরের বার্থে আর ভদ্রমহিলা নীচের বার্থে।
মাঝরাতে হঠাৎ ভদ্রলোকের ঘুম ভাংল। তিনি একটু ইতস্তত করে ভদ্রমহিলাকে ঘুম থেকে জাগিয়ে বললেন ” দেখুন কিছু মনে করবেন না , আমার এত ঠান্ডা লাগছে, আপনি কি দয়া করে আমার সুটকেস থেকে একটা কম্বল বার করে আমায় দেবেন ?”
ভদ্রমহিলা উত্তরে বললেন ” আমার আরো একটা ভালো আইডিয়া আছে। আজকের রাতের জন্য মনে করি না আমরা স্বামী আর স্ত্রী?”
ভদ্রলোক খুব অবাক আর মনে মনে খুব খুশি হয়ে বললেন ” ওয়াও!!! দারুণ আইডিয়া!! তাহলে এখন আমার কি করা উচিত?”
“উঠুন আর নিজের কম্বল নিজে নিয়ে নিন। “

No comments:

Post a Comment